নারায়ণগঞ্জ প্রতিনিধি:
ফেরি থেকে পড়ে নদীতে ডুবলো প্রাইভেটকার। নারায়ণগঞ্জে থেমে থাকা ফেরি থেকে একটি প্রাইভেটকার শীতলক্ষ্যা নদীতে পড়ে ডুবে গেছে।
বৃহস্পতিবার বন্দর উপজেলার নবীগঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে গাড়িটি নদী থেকে তীরে তোলা হয়। এ ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ হননি। ডুবে যাওয়া প্রাইভেটকারের চালক মো. জাকির হোসেন বেঁচে আছেন।