সংবাদ জমিন,অনলাইন ডেস্ক:
হাইকোর্টের নির্দেশে অবশেষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাদের দায়িত্ব ফিরে পাচ্ছেন।
জানা যায়,দায়িত্ব ফিরে পাওয়া চেয়ারম্যানরা হলেন, তালেবপুর ইউনিয়নের মো. রমজান আলী, বায়রা ইউনিয়নের দেওয়ান মো. জিন্নাহ, চারিগ্রাম ইউনিয়নের মো. রিপন হোসেন, জয়মন্টপ ইউনিয়নের ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, চান্দহর ইউনিয়নের মো. শওকত হোসেন, ধল্লা ইউনিয়নের মোহাম্মদ জাহিদুল ইসলাম, সায়েস্তা ইউনিয়নের মো. হালিম এবং জামির্ত্তা ইউনিয়নের আবুল হোসেন।
তবে জামশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী কামরুজ্জামান কাগজপত্রে ত্রুটি থাকায় তিনি চেয়াম্যান পদে আপতত বসতে পারেছেন না। এদিকে এ রায়ের পর বিএনপির মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।