নাসীরুদ্দীন পাটুয়ারীর আগমন ঘিরে এনসিপির মঞ্চ ভাঙচুর ও হামলা

রূপগঞ্জ প্রতিনিধি:
আগমন ঘিরে এনসিপির মঞ্চ ভাঙচুর ও হামলা। জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর আগমন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আয়োজিত ফল উৎসবকে কেন্দ্র করে নির্মিত মঞ্চ, প্যান্ডেল, চেয়ার-টেবিল ভাঙচুর এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ও শনিবার (৬ জুন) বিকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই দফায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শিরোনাম