রাস্তার ওপরে পড়ে আছে ১০০ বস্তা ছোলা ও সরিষা,পাওয়া যাচ্ছে না মালিক

হিলি প্রতিনিধি:
রাস্তার ওপরে পড়ে আছে ১০০ বস্তা ছোলা ও সরিষা,পাওয়া যাচ্ছে না মালিক। দিনাজপুরের হিলিতে সড়কের একপাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ বস্তা ছোলা ও সরিষা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে হিলির সাতকুড়ি এলাকায় সড়ক থেকে এগুলো উদ্ধার করা হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘আমরা সংবাদ পাই বেশ কিছু চোরাই মালামাল কে বা কারা রাস্তার পাশে একটি স্থানে ফেলে রেখেছে। সেই সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা ১০০ বস্তা ছোলা ও সরিষা পাওয়া যায়। তখন আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করি, এসব মালামালের মালিক কেউ আছে কিনা। তারা কোনও মালিকের নাম বলতে পারেনি। এমনকি সেখানে কোনও মালিককে পাওয়া যায়নি। পরে জব্দ করে থানায় নিয়ে এসেছি।’

শিরোনাম