স্টাফ রিপোর্টার:
সিংগাইরে ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ গ্রামের এইচএসসি পরীক্ষার্থী স্বপন গুরুতর আহত।
জানা গেছে,উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ গ্রামের উত্তর পাড়ার বদর বিশ^াসের পুত্র স্বপন(২১) লেখা পড়ার পাশাপাশি ব্যক্তি বা প্রতিষ্ঠানে কাজ করে আসছে। আর এ কাজ করেই লেখাপড়ার খরচ চালিয়ে আসছিল স্বপন।প্রতিদিনের মত গত ১৩ জুন রাত ৯ টার দিকে স্বপন কর্মস্থলে যাচ্ছিলেন।পথিমধ্যে হেমায়েতপুর-সিংগাইর সড়কের ভাকুম খেজুর বাগান সেতুর পূর্বে আনান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এর সামনে পৌঁছলে সামনে থেকে একটি মোটর সাইকেল তার উপর দিয়ে উঠিয়ে দেয়।এতে তার বাম পা ভেঙ্গে যায়।তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।তার পায়ের অবস্থা ভাল না।
ডাক্তাররা জানিয়েছেন,তার পা ভাল হতে সময় লাগবে।স্বপন জানান,পরীক্ষা না দিতে পারার জন্য অনুশোচনা হচ্ছে,কষ্ট হচ্ছে।