রাজধানীতে ট্রেনের ধাক্কায় তিনদিনে প্রাণ গেলো ৪ নারীর

সংবাদ জমিন রিপোর্ট:
ট্রেনের ধাক্কায় তিনদিনে প্রাণ গেলো ৪ নারীর। রাজধানীতে পৃথক ঘটনায় গত তিন দিনে ট্রেনের ধাক্কায় তিনজন নারীসহ চার জনের মৃত্যু হয়েছে । শুক্রবার (১২ জুন) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে তাদের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাড়ির এসআই মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, গত ১০ জুন রাতে কাওলা রেল ক্রসিং থেকে বিমানবন্দর ফাড়ির মাঝামাঝি এলাকা থেকে আসলামুল (২৫) নামে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি পিরোজপুর জেলায় বলে জানা গেছে।

একই দিন রাতে একই এলাকার কিছু দুর থেকে ৩০ থেকে ৪০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন বৃহস্পতিবার (১১ জুন) সকালে একই লাইনে ট্রেনর ধাক্কায় প্রাণ হারান ৫০ থেকে ৫৫ বছরের একজন নারী। এদিকে শুক্রবার (১২ জুন) ভোরে উত্তরা কোট বাড়ি এলাকায় রেললাইন এর কাছ থেকে ৭০ থেকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শিরোনাম