যে কোন সময় পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে পারে ইরান
আন্তর্জাতিক ডেস্ক:
যে কোন সময় পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে পারে ইরান। ইরান নিজেকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করার একেবারে দ্বারপ্রান্তে রয়েছে এবং দেশটি একটি পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানোর হুমকি দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-র সাবেক বিশ্লেষক ল্যারি জনসন।
জাজিং ফ্রিডম পডকাস্টে বিচারক অ্যান্ড্রু নেপোলিটানোর সঙ্গে আলোচনায় ল্যারি জনসন দাবি করেন, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ‘রেড অ্যালার্ট’ বার্তা পৌঁছে দিয়েছেন।
এই দাবির মাধ্যমে ২৯ মে ইসহাক দার ও মার্কো রুবিওর বৈঠক নতুন করে আলোচনায় আসে। যদিও বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যায় দ্বিপক্ষীয় সহযোগিতার কথা বলা হয়েছিল, তবে আলোচনার প্রকৃতি নিয়ে প্রশ্ন উঠেছে।