সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিদি:
মানিকগঞ্জের সিংগাইরে বজ্রপাতে ২ জন নিহত হয়েছে। রবিবার(২১ জুন) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার জার্মিত্তা ইউনিয়নের কাঞ্চননগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন,ওই গ্রামের নেওয়াজের ছেলে কবির(৩০) ও রফি মিস্ত্রীর ছেলে শহিদুল ইসলাম(২৫)। এদিকে লাশ চুরির ভয়ে বজ্রপাতে নিহত ঐ ২ জনের লাশ দাফন করা হলো বাড়ির উঠানে
জানা যায়,বিকেলে ঘুরিঘুরি বৃষ্টির মধ্যে কবির ও শহিদুল ইসলাম ব্যক্তিগত কৃষি কাজে বের হন। হঠাৎ বজ্রপাতে তারা মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।