বিশ্বকাপের প্রীতি ম্যাচে খেলতে যাচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের প্রীতি ম্যাচে খেলতে যাচ্ছেন মেসি । চোট কাটিয়ে ধীরে ধীরে মাঠে ফেরার পথে আছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপ শুরুর আগে দলের দুটি প্রীতি ম্যাচের যেকোনও একটিতে কিছু সময়ের জন্য মাঠে নামতে পারেন বলেও জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। তাতে বর্তমান চ্যাম্পিয়নদের শিবিরে স্বস্তি ফিরেছে।

শুক্রবার স্ক্যালোনি বলেছেন, ‘লিও ভালো আছে। সে ইতোমধ্যে দলের সঙ্গে কিছুটা অনুশীলন শুরু করেছে, এখন আর পুরোপুরি আলাদা নেই। প্রীতি ম্যাচগুলোতে সে কয়েক মিনিট খেলতে পারে। সেটা আগামীকালের ম্যাচে হবে নাকি পরেরটিতে, তা দেখা যাবে।’

শিরোনাম