সিংগাইরে পিতার জানাজায় অংশ নিতে পেরোলে ৪ ঘন্টার মুক্তি কামরুলের

মানিকগঞ্জ প্রতিনিধি:
পিতার জানাজায় অংশ নিতে পেরোলে ৪ ঘন্টার মুক্তি। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাবার মৃত্যুতে শেষ বিদায় জানাতে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন এক হাজতি। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তিনি বাবার জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন। নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় মানিকগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শর্তসাপেক্ষে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের পূর্ববাস্তা গ্রামের বাসিন্দা মো. কামরুল ইসলামকে (৩০) প্যারোলে মুক্তি দেওয়া হয়। তিনি মানিকগঞ্জ জেলা কারাগারে হাজতি হিসেবে আটক ছিলেন।

শিরোনাম