শহরে ঘুরছে ভালুক, জাপানে বন্ধ হয়ে গেছে প্রায় ১০০ স্কুল!

আন্তর্জাতিক ডেস্ক:
বন্ধ হয়ে গেছে প্রায় ১০০ স্কুল! জাপানের একটি শহরের রাস্তায় গত তিন দিন ধরে একটি ভালুক ঘুরে বেড়াতে দেখায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার (৮ জুন) শহরের প্রায় ১০০টি স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রাণীটির খোঁজে পুরো এলাকায় ডজন খানেক শিকারি ও কর্মকর্তা মোতায়েন করা হয়েছে।

টোকিওর উত্তরে অবস্থিত শহর উতসুোনোমিয়া। গত শনিবার থেকে শহরটিতে ১০ বারেরও বেশি ভালুক দেখার খবর পাওয়ার পর স্থানীয় প্রশাসন সব মিলিয়ে ৯৪টি পাবলিক প্রাথমিক ও জুনিয়র হাইস্কুল বন্ধের নির্দেশ দেয়। ভালুকটিকে এমনকি একটি বিপণিবিতানেও ঘুরতে দেখা গেছে।

শিরোনাম