যশোরে কালবৈশাখীর তাণ্ডবে একজনের মৃত্যু, আহত-২০

যশোর প্রতিনিধি:
কালবৈশাখীর তাণ্ডবে একজনের মৃত্যু, আহত-২০। যশোরে হঠাৎ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১টা থেকে টানা আড়াই ঘণ্টা ঝড় ও বজ্রপাত হয়েছে। এ সময় এক কৃষক নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। জেলার বিভিন্ন ইউনিয়নে ঝড়ের সময় ১৬টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়লে ২০টির বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়। সেইসঙ্গে উপড়ে গেছে অর্ধশতাধিক গাছপালা। খুঁটি ভেঙে পড়ায় দুপুরের পর থেকে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

হাসপাতাল, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েকদিন ধরে যশোরের তাপমাত্রা অসহনীয় পর্যায়ে ছিল। বিশেষ করে খেটে খাওয়া মানুষ গরমে দিশেহারা হয়ে পড়েন। আজ দুপুরে আকাশ কালোমেঘে গুমোট আকার ধারণ করে। শুরু হয় প্রচণ্ড ঝড়। সেইসঙ্গে বজ্রপাত। দুপুরে মনিরামপুর উপজেলার শাহাপুর গ্রামে বাড়ি থেকে মাঠে যাচ্ছিলেন লুৎফর রহমান সরদার। এ সময় বজ্রপাত আঘাত আনলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তা মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিরোনাম