শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সাভার প্রতিনিধি:
শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে টেনেহিঁচড়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেফতার ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৩ মে) রাতভর চলা এসব কর্মসূচিতে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।

রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকা থেকে নারী শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ১০টি ছাত্রী হল প্রদক্ষিণ করে প্রক্টর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে রাত পৌনে ১০টার দিকে বটতলা এলাকা থেকে ছাত্রদের আরেকটি মিছিল বের হয়ে টারজান এলাকায় নারী শিক্ষার্থীদের মিছিলে যোগ দেয় এবং সংহতি প্রকাশ করে।

শিরোনাম