নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে জামশার কালিগঙ্গা নদীতে বিশাল নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। বিশাল নৌকা বাইচে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ আপামর জনসাধারণ উপস্থিত থেকে বাইচ দেখেন ও উপভোগ করেন।
জানা গেছে, ঐতিজ্যবাহী এ নৌকা বাইচকে ঘিরে এলাকায় বেশ কয়েকদিন ধরে সাজ সাজ রব লক্ষ্য করা যাচ্ছিল। নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আলাউদ্দিন, জয়মন্টপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খান মোহাম্মদ হাবিবুল আলম,সিংগাইর উপজেলা যুবদলের আহবায়ক মনজুরুল ইসলাম মঞ্জু, উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল হোসেন প্রমুখ।