সংবাদ জমিন ডেস্কঃ
পহেলা বৈশাখের শোভাযাত্রার জন্য ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
জানা গেছে,মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে মানিকগঞ্জ জেলার সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দইর ঘোষের বাজার এলাকায় ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।