মানিকগঞ্জে চট্টগ্রামের মেয়ে হুরাঅন জান্নাত হুরীর ২৯তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,মানিকগঞ্জ:
মানিকগঞ্জে বর্ণাঢ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামের মেয়ে হুরাঅন জান্নাত হুরীর ২৯তম জন্মদিন উদযাপিত হয়েছে।

এই বিশেষ দিনটি উপলক্ষে মঙ্গবার (৪ আগস্ট, ২০২৬) এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হুরাঅন জান্নাত হুরীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে তাঁর পরিবারের কল্যাণ এবং দেশ ও জাতির সমৃদ্ধিও প্রার্থনা করা হয়।মিলাদ মাহফিলে উপস্থিত বক্তারা হুরীর জীবনের এই বিশেষ ক্ষণে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা বলেন, জীবনের ২৯টি বছর পেরিয়ে ৩০ বছরে পদার্পণের এই মুহূর্তটি অত্যন্ত আনন্দের। তিনি যেন আগামী দিনগুলোতে আরও সুন্দর ও সফলভাবে পথ চলতে পারেন, সেই কামনাই রইল। ধর্মীয় রীতি মেনে পবিত্র কুরআন তিলাওয়াত, জিকির-আসকার এবং মিলাদ পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। সবশেষে উপস্থিত অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে তাবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানটিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হুরীর বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

শিরোনাম