ইজতেমা ময়দানে হতাহতের ঘটনায় মামলা, মুফতি নূর পাকড়াও,উত্তেজনা অব্যাহত

নিজস্ব প্রতিনিধি,গাজীপুরঃ
তাবলীগ জামাতের নিজামউদ্দিন মারকাজের মাওলানা সাদ কান্দলভি অনুসারী ইজতেমার একজন জিম্মাদার মুফতি মুআজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে টঙ্গীতে ইজতেমা ময়দানে শূরায়ে নেজামীর জুবায়ের অনুসারী ও নিজামউদ্দিন মারকাজের সাদ কান্দলভি অনুসারীদের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ অনুসারী ২৯ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। জুবায়ের অনুসারী এবং কিশোরগঞ্জের আলমি শূরার সাথী এম আলম হোসেন বাদী হয়ে সৈয়দ ওয়াসিফুল ইসলামকে প্রধান আসামি করে টঙ্গী পশ্চিম থানায় এই হত্যা মামলাটি করেন।

এদিকে, দু’পক্ষের সংঘর্ষে তিনজন নিহত ও অর্ধশতাধিক আহতের পর উত্তেজনাকর পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্তে ইজতেমা মাঠের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা বাহিনী। ?ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় সেনা সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দর হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা থেকে মুআজ বিন নূর গ্রেপ্তার হন। এ ছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শিরোনাম