মানিকগঞ্জে ব্যাংক কর্মকর্তাকে অপহরণের সময় পুলিশ সদস্য আটক

সংবাদ বিস্তারিতঃ
মানিকগঞ্জে ব্যাংক কর্মকর্তাকে অপহরণের সময় পুলিশ সদস্য আটক জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ সময় জনতা অপহরণের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও আটক করে।

জানা গেছে, রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতপুর উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় সাউথইস্ট ব্যাংকের এক কর্মকর্তাকে প্রাইভেটকারযোগে অপহরণ করে নিয়ে যাবার সময় জনতা ঐ প্রাইভেটকারসহ পুলিশ সদস্যকে আটক করে।

আটক পুলিশ সদস্যের নাম মো. করিম মিয়া। তার স্থায়ী ঠিকানা টাঙ্গাইলের নাগরপুর এলাকায়। দৌলতপুর থানা-পুলিশ জানায়,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম