সাটুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-৩,আহত-৩

সংবাদ বিস্তারিতঃ
মানিকগঞ্জের সাটুরিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নি*হত হয়েছে ৩ জন। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে।

জানা গেছে,মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সীমান্তবর্তী ধামরাই উপজেলার পশ্চিম নান্দেশ্বর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিএনজি চালক জুয়েল (৪০), জাকারিয়া (১৩) ও আখি আক্তার (২৫)। আহত তিনজনকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ লাশ ৩টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

শিরোনাম