সিংগাইরে স্বল্প জাইল্লা গ্রামে ব্যবসায়ীর বাড়িতে আগুন,নগদ টাকাসহ ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের ব্যবসায়ীর বাড়িতে আগুন লেগে নগদ টাকাসহ ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

জানা গেছে,উপজেলার জামির্ত্তা ইউনিয়নের স্বল্প জাইল্লা গ্রামের মৃত ফজল মাদবরের পুত্র ব্যবসায়ী ইখলাসের বাড়িতে মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। আগুনে নগদ দেড় লক্ষ টাকাসহ ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভাতে সক্ষম হন।

শিরোনাম