মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে সিংগাইরে গায়ে পেট্রল ঢেলে এক যুবক আ*ত্ম*হ*ত্যা করেছে
জানা গেছে,২৯ সেপ্টেম্বর সন্ধ্যার সময় উপজেলার পৌর এলাকার পুকুরপাড়া মহল্লার জসিম উদ্দিনের পুত্র জীবন(১৮) পারিবারিক কলহের জের ধরে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করে। ৩০ সেপ্টেম্বর সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরিবার ও এলাকার লোকজন জানায়, জীবনের শ্বাশুড়ী পুলিশ নিয়ে এসে তার স্ত্রীকে নিয়ে যাওয়ায় এ ঘটনার সূত্রপাত হয়।
এ ব্যাপারে মামলা হয়েছে কি না,তা জানা যায়নি।