মানিকগঞ্জে নিখোঁজ বৃদ্ধার লাশ মিললো পাশের ধলেশ্বরী নদীতে

সংবাদ বিস্তারিতঃ
মানিকগঞ্জের ঘিওরে নিখোঁজ হওয়া সেই বৃদ্ধার লাশ মিললো পাশের ধলেশ্বরী নদীতে।

জানা গেছে, উপজেলার বেগুন নারচী গ্রামের মৃত জিন্নাত আলী প্রধানের স্ত্রী রোকেয়া বেগম ২৬ অক্টোবর দুপুর ১২টার দিকে বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। তাকে অনেক খোঁজা হচ্ছিল। পরে ২ দিন পর পচা একটি লাশ নদীতে ভাসতে দেখে থানা- পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন

শিরোনাম