সিংগাইরে টায়ার পুড়িয়ে জ্বালানী উৎপাদন করে বাজারজাত,গুণতে হলো লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মাবিকগঞ্জের সিংগাইরে টায়ার পুড়িয়ে জ্বালানী উৎপাদন করে বাজারজাত,গুণতে হলো লাখ টাকা জরিমানা। শুধু তাই নয়,প্রতিষ্ঠানটি সিলগালাও করে দিয়েছে প্রশাসন।

জানা গেছে, মানিকগঞ্জের সিংগাইরে পরিবেশগত ছাড়পত্র ছাড়া টায়ার পুড়িয়ে জ্বালানি উৎপাদনের অভিযোগে বিএস রিসাইক্লিং নামের একটি প্রতিষ্ঠান টায়ার পুড়িয়ে জ্বলানী উৎপাদন করে বাজারজাত করে আসছিল।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবির নেতৃত্বে অভিযান পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করে। সেই সাথে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়েছে।

শিরোনাম