সাঁকো ভেঙ্গে জামাতের সংসদ সদস্য পড়ে গেলেন নদীতে

স্টাফ রিপোর্টারঃ
আজগুবি খবর। এবার নীলফামারীর ডিমলায় জরাজীর্ণ কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মুখে পড়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার।

বুধবার সকালে নাউতারা ইউনিয়নের নাটাবাড়ি এলাকায় নাউতারা নদীর ওপর নির্মিত কাঠের সাঁকো পরিদর্শনের সময় হঠাৎ সাঁকোটির একাংশ ভেঙে পড়ে। এ সময় এমপির সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী নদীতে পড়ে যান। এতে অন্তত দুই জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে সংসদ সদস্য আব্দুস সাত্তার অক্ষত রয়েছেন।

শিরোনাম