সিংগাইরে মদ্যপ অবস্থায় মারামারি, আহত যুবকের হাসপাতালে মৃত্যু,ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে মদ্যপ অবস্থায় মারামারি করে আহত হয়ে হাসপাগালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ১ যুবকের মৃত্যু হয়েছে। এদিকে ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের সাদেমের ছেলে আলমগীর(২৬) কর্মস্থল থেকে ফেরার পর সহপাঠীদের সাথে মদ পান করেন। মদ্যপ অবস্থায় আলমগীরের সাথে জনৈক সুমন খার সাথে মারামারি শুরু হয়। এক পর্যায়ে আলমগীর গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে ঢাকার শোহরাওয়ার্দী হাসপাতালে এবং পরে সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার(২৮ আগস্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আলমগীরের মৃত্যু হয়। ভিকটিম পরিবার থানায় অভিযোগ দায়েরে অনিচ্ছা প্রকাশ করে,লাশটি ময়না তদন্ত ছাড়াই দাফন করে।

থানার ওসি মাজহারুল ইসলাম জানান, কারো অভিযোগ না থাকায় লাশটি ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।

শিরোনাম