কক্সবাজারে মাদকসহ মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা আটক

কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারে মাদকসহ মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা আটক করা হয়েছে।কক্সবাজারে ৭০ হাজার ইয়াবা ও ৫০ হাজার টাকাসহ এক মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে বিজিবি। গ্রেপ্তারকৃত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তার নাম মো. আমজাদ হোসেন। তিনি টেকনাফের সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত আছেন। শনিবার রাতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু-মরিচ্যা বিজিবি চেকপোস্টে বাস তল্লাশি চলাকালে ইয়াবা ও নগদ টাকাসহ তাকে গ্রেপ্তার করেন বিজিবি সদস্যরা।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, আমরা ঘটনাটি অবগত হয়ে উপর মহলে বিষয়টি জানিয়েছি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নেয়ার সুপারিশ করা হয়েছে।

শিরোনাম