চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনে তালা!

স্টাফ রিপোর্টারঃ
তালাসোনাইমুড়ীতে এক ইউপি মেম্বারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। চাঁদা না পেয়ে ভুক্তভোগী সৌদি প্রবাসীর নির্মাণাধীন দ্বিতল ভবনে তালা ঝুলিয়ে দেয় বজরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মফিজ। দুপুরে উপজেলার বজরা শাহী জামে মসজিদ এলাকার ডিলারের বাড়িতে চাঁদাবাজির ঘটনা ঘটে।

এবিষয়ে ভুক্তভোগী সামছুল হক (৬৭) সোনাইমুড়ী থানা ও র‌্যাব-১১ কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। চাঁদাবাজির ঘটনায় অভিযুক্তরা হচ্ছেন, বজরা ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোফিজ মেম্বার (৪৫), বজরা গ্রামের বাসিন্দা আমিন(২৮) ও বাবুল (২৬)।

শিরোনাম