নবীনগরে বন্ধুর হাতে বন্ধু খুন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে সুশান্ত সরকার (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। সুশান্তের দুই মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। পরিবারের অভিযোগ, গ্রামের আশিক নামের এক ছেলে রোববার রাতে সুশান্তকে ঘর থেকে ডেকে নিয়ে যাওয়ার পর সোমবার সকালে গ্রামের পাশে থাকা মেঘনা নদীর পাড়ে সুশান্তের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

জানা যায়, নাসিরাবাদ গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নিতাই চন্দ্র সরকারের ছেলে সুশান্ত সরকারের সঙ্গে একই গ্রামের তাহের মিয়ার ছেলে আশিক মিয়ার বন্ধুত্ব ছিল। ঘটনার দিন রোববার রাতে আশিক তার দলবলসহ সুশান্তের বাড়িতে আসে। এরপর আশিক সুশান্তকে ঘর থেকে ডেকে নিয়ে চলে যায়।এরপর তার লাশ উদ্ধার করা হয়।নবীনগর উপজেলার সলিমগঞ্জ নৌ- পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কায়সার মাতব্বর বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে, রিপোর্ট আসলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

শিরোনাম