বাগেরহাটে মারধরে প্রাণ গেল আহত আওয়ামী লীগ কর্মীর

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত ব্যবসায়ী বাবুল বক্স (৫৫) মারা গেছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি চিংড়াখালী গ্রামের মুনছুর আলী বক্সের ছেলে ও স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন।

জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ই আগস্ট রাতে তার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা বাবুলকে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে রাতেই তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। টানা ২০ দিন চিকিৎসাধীন থাকার পরে মঙ্গলবার রাতে তিনি মারা যান। তার স্ত্রী ও ভাই মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, বাবুল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুনেছি। এ ঘটনায় থানায় কেউ লিখিতভাবে জানায়নি।

শিরোনাম