মাদারীপুরের সাবেক এসপিসহ ৫ জনের বিরুদ্ধে দুদক চার্জশিট দাখিল করলেন

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের সাবেক পুলিশ সুপার (এসপি) সুব্রত কুমার হালদারসহ পাঁচ জনের বিরুদ্ধে কনস্টেবল নিয়োগে ঘুষ নেয়ার অভিযোগে আদালতে চার্জশিট দাখিল করেছেন দুদকের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম। বৃহস্পতিবার চার্জশিট গ্রহণ করেছেন মাদারীপুর জেলা দায়রা জজ আদালতের সেশন সহকারী।

দুদকের উপ-পরিচালক মো. আকতারুজ্জামান জানান, গত ২০২৩ সালের ৫ই জুলাই মাদারীপুরের সাবেক পুলিশ সুপার (এসপি) সুব্রত কুমার হালদারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দুদক। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে কনস্টেবল নিয়োগে ১ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ আনা হয়। মাদারীপুরের সাবেক এসপি সুব্রত কুমার হালদার (বর্তমানে পলাতক), কনস্টেবল (সাময়িক বরখাস্ত ও পলাতক) মো. নুরুজ্জামান সুমন, কনস্টেবল (সাময়িক বরখাস্ত) জাহিদুল ইসলাম, মাদারীপুর জেলা পুলিশ হাসপাতালের সাবেক মেডিকেল এসিসট্যান্ট পিয়াস বালা এবং মাদারীপুরের সাবেক টিএসআই (টাউন সাব-ইন্সপেক্টর) গোলাম রহমানকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়।

শিরোনাম