লালমনিরহাটে মাছ ধরাকে কেন্দ্র করে প্রাণ গেল বৃদ্ধের

লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে মাছ ধরাকে কেন্দ্র করে প্রাণ গেল বৃদ্ধের। পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে লাথি মেরে আমির হোসেনকে (৭০) হত্যা করা হয়েছে। নিহতের বাবার নাম ফজর আলী প্রামাণিক।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীরামপুর ইউনিয়নের বুড়িরবাড়ী তালপট্টি এলাকার বাসিন্দা আমির হোসেনের পুকুরে মাছ ধরতে থাকে প্রতিবেশী চান্দু মিয়া। আমির হোসেন চান্দুকে মাছ ধরতে নিষেধ করলে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে চান্দু আমিরের অন্ডকোষে লাথি মারে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানায় এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম