সিংগাইরে সাহরাইলে পুকুর থেকে আওয়ামীলীগ নেতার লাশ উদ্ধার
কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে সায়েস্তা ইউনিয়ন আওয়ামীলীগ নেতার লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।ত্যাগী এ নেতার লাশ উদ্ধারের পর নানামুখী গুঞ্জণ চলছে।কে বা কারা তাকে হত্যা করলো তা নিয়ে চলছে যত জল্পনা-কল্পনা।
জানা গেছে,ঐ ইউনিয়নের সাহরাইল মুন্সী বাড়ি এলাকা নিবাসী ও সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম রফিক উদ্দিনের ছেলে আবু সাঈদ আল মামুন টিপু(৫৫) দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।গত বুধবার তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান মিলছিল না।বৃহস্পতিবার(২২ আগস্ট) দুপুরে নিজ বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে লোকজন থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।সায়েস্তা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম জানান,টিপু ভাইর পরিবার ঢাকায় থাকে। গ্রামের নিজ বাড়িতে সে একাই বসবাস করতেন।তার এ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।সিংগাইর থানার পুলিশ উপ-পরিদর্শক এসআই আজিজুল হক জানান,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।