সাভারে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা ও মারধরের ঘটনায় ৩ জনকে নোটিশ

নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের দুই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর, কর্মী-সমর্থকদের মারধর ও হুমকির অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। গত বুধবার অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ জাকির হোসেন তাদেরকে পৃথক তিনটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।

নোটিশপ্রাপ্তরা হলেন- সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল, পৌরসভার কাতলাপুরের সাবেক ছাত্রদল নেতা মো. বাবু ও পলাশ। নোটিশে উল্লেখ করা হয়েছে, গত সোমবার সন্ধ্যায় সাভার পৌরসভার নামাগেন্ডা এলাকায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলামের নির্বাচনী অফিসে কর্মী-সমর্থকদের হুমকি, মারধরসহ প্রচারে বাধা প্রদান করা হয়। একই দিন দিবাগত রাতে পৌরসভার ভাগলপুরে অপর স্বতন্ত্র প্রার্থী তৌহিদ জং মুরাদের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে ১৫-১৬ জনকে সঙ্গে নিয়ে হামলা করে ব্যানার ছিঁড়ে কয়েকটি চেয়ার ও টেবিল ভাঙচুর করা হয়। এ সময় তৌহিদ জংয়ের নির্বাচনী প্রচারণায় কেউ অংশ নিলে তাকে হত্যার হুমকিসহ তার কর্মী আবদুল হালিমের ব্যক্তিগত কার্যালয়ে হামলা করে সাইনবোর্ড ও তিনটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়।

শিরোনাম