ছাগলকাণ্ড,মতিউরের আরও ২৩৬৭ শতাংশ জমি ও ৪ ফ্ল্যাট ক্রোকের আদেশ দিলেন

নিজস্ব প্রতিনিধিঃ
ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের আরও ২৩৬৭ দশমিক ৭ শতাংশ জমি ও ৪টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেনের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় মতিউর রহমান ও তার পরিবারের ১১৬টি ব্যাংক হিসাব ও ২৩টি বিও অ্যাকাউন্ট জব্দের আদেশও দেন আদালত।

শিরোনাম