আদমদীঘিতে শাশুড়ি খুনের ঘটনায় ঘাতক জামাতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে শাশুড়িকে হত্যার ঘটনায় মেয়ের জামাই রাসেল হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। বুধবার দিবাগত রাতে গাইবান্ধার সাঘাটা উপজেলার হাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেল উপজেলার চাঁপাপুর ইউনিয়নের মিতইল গ্রামের সেলিম হোসেনের ছেলে।

র‌্যাবের এসপি জানান, উপজেলার চাঁপাপুর ইউপির মিতইল গ্রামের সেলিম হোসেনের ছেলে রাসেল হোসেনের সঙ্গে একই গ্রামের মৃত সোলেমানের মেয়ে সালেহা বেগমের ৩ বছর আগে বিয়ে হয়। এরপর থেকে পারিবারিক নানা বিষয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। স্ত্রী সালেহাকে তার মায়ের সমস্ত সম্পত্তি তার নামে লেখে দেয়ার জন্য জোর করতেন। এ নিয়ে গত বুধবার দুপুরে স্ত্রী সালেহাকে মারধর করে রাসেল। এসময় সালেহার মা জোবেদা বেগম বাধা দিতে গেলে রান্নার পাতিল নামানো লোহার বেড়ি তার গলার ভেতরে ঢুকে যায়। এতে জোবেদা বেগমের প্রচুর রক্তক্ষরণ হয়। এসময় তাকে গুরুতর অবস্থায় নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।এরপর ঐ সময় এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

শিরোনাম