কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বারে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে একজনকে কুপিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের সমর্থকরা। গতকাল সকাল ৮টার দিকে উপজেলা ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত বিএনপি’র সমর্থকের নাম ছিদ্দিকুর রহমান (৪৫)। তিনি সাইচাপাড়া গাবুদ্ধি বাড়ির মৃত আ. কুদ্দুস মিয়ার ছেলে। পেশায় একজন অটোচালক ছিলেন।
ঘটনার পর পর ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানান, সকালে আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত দু’পক্ষের ২০ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় ছিদ্দিকুর রহমানকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী মো. আনোয়ার হোসেন, মামুন ভূঁইয়া ও মো. আয়েজ মিয়া বলেন, গত ৫ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর এলাকার ছাত্র-জনতা ও সাধারণ মানুষ আনন্দ মিছিল বের করেন।