ধামরাইয়ে স্ত্রীর হাতে প্রাণ গেল পুলিশ সদস্যের

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের কংসপুট্টি গ্রামে পুলিশ সদস্য কামরুল হাসানের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বাড়ির পাশে জমে থাকা নোংরা পানিতে বস্তাবন্দী অবস্থায় ধামরাই থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। তিনি ঢাকায় পুলিশের এপিবিএনে কর্মরত ছিলেন। এর আগে গত দুইদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।

জানা যায়, নিহত পুলিশ সদস্যের সঙ্গে তার স্ত্রীর প্রায়ই পারিবারিক বিরোধ হতো। হঠাৎ করেই তিনি বাড়িতে এসে নিখোঁজ হন। পরে শুক্রবার সকালে এলাকাবাসী বাড়ির পাশে তার মরদেহ দেখে ধামরাই থানা পুলিশে খবর দেন। পুলিশ দুপুরে তার মরদেহ উদ্ধার করে ধামরাই থানায় নিয়ে যান। নিহতের পরিবারের লোকজন জানান, তার স্ত্রীই ভাড়াটিয়া লোকজন দিয়ে তাকে খুন করাতে পারে বলে তাদের ধারণা। এ ঘটনায় এলাকাবাসী তার স্ত্রীকে আটক করেছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম