নান্দাইলে উপজেলা চেয়ারম্যান ও মেয়রের কক্ষে সমন্বয়কদের তালা!

ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম ওরফে শাহান ও পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়ার কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে গেলে তাঁকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে।

আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনিক ভবনের দোতলায় অবস্থিত চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ভিড় করেছেন। কার্যালয়ের বাইরে থাকা কয়েকটি চেয়ার ভেতরে ঢুকিয়ে কক্ষের দরজায় তালা মারতে দেখা যায় কয়েকজন ছাত্রকে।

শিরোনাম