শার্শায় আফিলের পাটকলে হামলা,ভাঙচুর,লুটপাট, কারখানা বন্ধ ঘোষণা

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
যশোরের শার্শায় সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের পাটকলে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার সকালে শতাধিক ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে পাটকলের প্রধান ফটক দিয়ে ঢুকে কয়েকটি স্থাপনায় ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

পাটকলের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, শতাধিক মানুষ লাঠিসোঁটা নিয়ে পাটকলের প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকছে। ফটক-সংলগ্ন একটি ঘরের জানালার কাচ ভাঙচুর করছে কয়েকজন। এরপর পাটকলের ভেতরে ঢুকে মসজিদের জানালার কাচসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়।

জানা যায়, ২০০৯ সালে সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের নামে শার্শায় আফিল জুট উইভিং মিলস লিমিটেড প্রতিষ্ঠিত হয়। এতে আশপাশের এলাকার বেকার অনেকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পাটকলের কর্মকর্তাদের অভিযোগ, স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা এ হামলা করেছেন।

শিরোনাম