সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের নৌপথ এখন চাঁদাবাজিদের দখলে।সুনামগঞ্জের নৌপথে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সম্প্রতি এ বিষয়ে এক ইউপি চেয়ারম্যান থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা যায়, সুনামগঞ্জের নদীগুলোর বিভিন্ন স্থানে নানা কৌশলে অহরহ চাঁদাবাজি হচ্ছে। পৌর শহরের পাশ দিয়ে বয়ে গেছে সুরমা নদীর হালুয়ারঘাট থেকে বিরামপুর পর্যন্ত নৌপথে চলন্ত বাল্কহেড, কার্গো ও ট্রলার থেকে চাঁদাবাজি হচ্ছে অহরহ। বিশেষ করে বালু, পাথর ও কয়লাবাহী নৌযান থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি হয়ে আসছে। সম্প্রতি কোরবাননগর ইউনিয়ন পরিষদের নামের টোকেন দিয়ে চাঁদাবাজি শুরু হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল বরকত গত মঙ্গলবার জেলা প্রশাসক, স্থানীয় সেনা ক্যাম্পের অধিনায়ক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর থানার ওসিকে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।