সাভারে চলন্ত বাসে দুর্ধর্ষ ডাকাতি

স্টাফ রিপোর্টারঃ
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন অন্তত চারজন। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি’র সামনে এ ডাকাতির ঘটনা ঘটেছে।

জানা যায়,শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাভার থেকে চন্দ্রার দিকে যাচ্ছিল। বাসটি মহাসড়কের রেডিও কলোনি এলাকা পার হওয়ার পর বাসের ভেতরে যাত্রীবেশে থাকা ডাকাত দলের তিন সদস্য শামীম নামে এক যাত্রীসহ আরও কয়েকজনকে ছুরিকাঘাতসহ মারধর শুরু করে। পরে অন্য যাত্রীদের প্রাণনাশের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে বিপিএটিসি’র গেটের সামনে ডাকাতরা নেমে পালিয়ে যায়।

এ ব্যাপারে মামলা হয়েছে কিনা তা জানা যায়নি।

শিরোনাম