সাভারের আশুলিয়ায় চাঁদার দাবিতে শ্রমিকদের উপর হামলা,আহত-১৩

সাভার প্রতিনিধিঃ
আশুলিয়ায় চাঁদার দাবিতে লেবারদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ১৩ লেবার। তাদেরকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল সকালে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার বলিভদ্র বাজার বাসস্ট্যান্ডে হামলার এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বলিভদ্র স্ট্যান্ডে লোড-আনলোড কাজে জড়িত লেবার সফিকুর রহমান (৫২), ইসমাঈল শেখ (৪৭), নূরুল ইসলাম (৪০) নাসির, আইয়ুব আলী, শফিক, জুয়েল, রফিক, শরিফ, লালন সরদার, আল আমিন, আলিম এবং আতর আলী। আহতদের মধ্যে ৬ জনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

শিরোনাম