কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা

রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির কাপ্তাইয়ে ধারালো অস্ত্র দিয়ে ওবায়েদ উল্লাহ (৪৩) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।

জানা গেছে,সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার দিকে রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা। নিহত ওবায়েদ উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীরা জানান, সোমবার রাতে তিনি কারিগরপাড়া বাজার থেকে নিজের দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে তাকে কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

শিরোনাম