জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মাদারগঞ্জে জমি সংক্রান্ত জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আ. কালাম (৫৬) নামে এক ব্যবসায়ীকে ঘুষি দিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ ছাড়া আহত হয়েছেন আরও দু’জন।
গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলার তেঘুরিয়া গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মাদারগঞ্জ থানার ওসি হাসান আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। নিহত কালাম তেঘুরিয়া মধ্যপাড়া গ্রামের মৃত হোসেন মণ্ডলের ছেলে। আহতরা হলেন- নিহতের বড় ভাই নুরুই ইসলাম ও ছোট ভাই সিরাজুল ইসলাম। জানা যায়, তেঘুরিয়া মধ্যপাড়া গ্রামের ইউনুস তার শ্বশুরবাড়ি সূত্রে পাওয়া জমি স্থানীয় মেম্বার আহাজ উদ্দিনের কাছে ৭ কড়া জমি বিক্রির জন্য বন্দোবস্ত নেন। প্রকৃতপক্ষে ইউনুসের ৫ কড়া জমি মাঠে আছে এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক দরবার অনুষ্ঠিত হয়। পরে ইউনুসের সঙ্গে কালামের কথা- কাটাকাটি শুরু হলে ইউনুস ও তার নাতি তাওহীদ কালামে গলা চেপে ধরে। এ সময় জমির ক্রেতা আহাজ উদ্দিন মেম্বার তাকে ঘুষি মারলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে পুলিশ জানায়,আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।