মাদারীপুরে দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে গৌতম বসু (২৫) নামের এক দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সহকর্মীর বিরুদ্ধে। গতকাল বিকালে জেলা শহরের পুরান বাজারে এ ঘটনা ঘটে। নিহত গৌতম সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার হারান বসুর ছেলে। গৌতম পুরান বাজার যাদব ঘৃত মিষ্টান্ন ভাণ্ডারের কর্মচারী ছিলেন।

জানা গেছে, পাওনা টাকা নিয়ে গৌতমের সঙ্গে ওই দোকানের আরেক কর্মচারী শ্রী তপনের সঙ্গে বাকবিতণ্ডা বাধে। কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো দা দিয়ে গৌতমকে কুপিয়ে জখম করে তপন। গৌতমের গলায় ও ঘাড়ে গুরুতর জখম হয়। চিৎকার শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়,এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম