টেকনাফে ১৯ বনকর্মীকে অপহরণ নিয়ে তোলপাড়

টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে এক বন কর্মকর্তাসহ ১৯ শ্রমিক অপহরণের শিকার হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭ এর মোনাফ গার্ডেন নামক পাহাড়ে কাজ করার সময় এ ঘটনা ঘটে। অপহৃতদের মধ্যে রোহিঙ্গা শ্রমিক বেশি বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ এহসান উদ্দিন।

অপহৃতরা হলেন,আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০) ও মাহাতা আমিন (১৮) এর নাম পাওয়া গেছে। এ ছাড়া বনকর্মীদের মধ্যে সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০) ও রফিক। তবে কারা তাদের অপহরণ করেছে তা জানা না গেলেও আরাকান আর্মিদের হাতে তারা অপহরণ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শিরোনাম