রংপুরে একদিনেই ৩ ব্যক্তির লাশ উদ্ধার

রংপুর প্রতিনিধিঃ
রংপুরে পৃথক স্থান থেকে গৃহবধূসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো, সদর উপজেলার হরিদবেপুর ইউনিয়নের ইশ্বরপুর গ্রামের আরমান হোসেনের স্ত্রী সুমাইয়া বেগম (১৭), সদ্যপুস্করনী ইউনিয়নের কেশবপুরগ্রামের আব্দুল মান্নানের স্ত্রী জমিলা বেগম (৬৭) ও বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামের আব্দুস সামাদের ছেলে সেরাজুল ইসলাম (৩৫)।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত চারমাস আগে ইশ্বরপুর গ্রামের আরমান হোসেনের সাথে বিয়ে হয় সুমাইয়া বেগমের। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে নিজ ঘরে সুমাইয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে সদ্যপুস্করনী ইউনিয়নের কেশবপুর গ্রামে দুই দিন ধরে নিখোঁজ ছিলেন বৃদ্ধা জামিলা বেগম। তাকে উদ্ধারে পরিবারের সদস্যরা মাইকিং করাসহ আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ-খবর নিয়েছিলেন।

সোমবার সকালে রাস্তার ধারে একটি পুকুরে জমিলা বেগমের লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম