হরিরামপুরে জমি নিয়ে বিরোধে নারী খু/ন,আটক-১

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের হরিরামপুরে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে হ/ত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে।

জানা গেছে, রোববার বিকেল ৪টার দিকে উপজেলার কোকরহাটি গ্রামের আক্কাসের স্ত্রী ময়না বেগম(৫৫) এর সাথে মাত্র দুই শতাংস জমির বিরোধ নিয়ে প্রতিবেশী আয়ুব আলীর পুত্র চঞ্চল গংদের বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে চঞ্চল গংরা ঐ নারীকে পিটিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত ময়না বেগমকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, এ ঘটনায় চঞ্চল নামের একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিরোনাম