সিংগাইরে জামশা বাজারে পিতার পাটের গুদামে আগুন দিলো পুত্র

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ব্যবসার টাকার হিসাব নিয়ে দ্বন্দ্বের জেরে পিতার পাটের গুদামে আগুন দিলো পুত্র।

জানা গেছে, জামশা বাজারের সামেজুদ্দিন মোল্লার সাথে পুত্র রাসেলের দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে রবিবার সকাল ১০টার দিকে পিতার পাটের গুদাম প্রথমে ভাঙচুর ও পরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষণে ৩২০ মণ পাট আগুনে পুড়ে ছাই হয়ে যায়। যার ক্ষতির পরিমান প্রায় ১৫ লক্ষ টাকা।

শিরোনাম