সিংগাইরে ফতেপুরে কালিগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজার গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

সংবাদ বিস্তারিতঃ
মানিকগঞ্জের সিংগাইরে চান্দহর ইউনিয়নের ফতেপুরে কালিগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী ২টি ড্রেজার গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা।

জানা গেছে, সিংগাইরে কালীগঙ্গা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল স্থানীয় একটি প্রভাবশালী মহল। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এরই রেশ ধরে সম্প্রতি দুটি ড্রেজার ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।

সোস্যাল মিডিয়া সূত্রে প্রকাশ, মোরসালিন, মাসুদ ও মোস্তাকিমের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। বালু উত্তোলন সম্পূর্ণ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

শিরোনাম